Posts

মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অথবা, মুঘল প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। Class 11 second semester

Image
 Q) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।   অথবা, মুঘল প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।  উত্তর :   ভারতবর্ষে মধ্যযুগে মুঘল সম্রাট আকবর কর্তৃক যে সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, সেখানে তিনি রাজকীয় সেবার ন্যায় গুরুত্বপূর্ণ ঐতিহ্য গঠনের এক কর্মসূচি গ্রহণ করেন। এরই ফলস্বরূপ মনসবদারি ব্যবস্থার সূচনা হয়। এই মনসবদারি ব্যবস্থা আকবর ১৫৭৭ খ্রিস্টাব্দে চালু করেন। (1) মনসব শব্দের অর্থ: মনসব শব্দটির আক্ষরিক অর্থ হল পদমর্যাদা বা Rank। এই পদমর্যাদার অধিকারী ব্যক্তিরা 'মনসবদার' নামে পরিচিত। তাই বলা যায়, মনসব হল প্রাথমিক অর্থে কোনও ব্যক্তিকে প্রদত্ত মর্যাদা। কালক্রমে এই পদটির সঙ্গে নানাবিধ দায়িত্ব-কর্তব্য যুক্ত হয়। (2) মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য: (ক) মুঘল সম্রাট আকবরের শাসনকালের পূর্বেই প্রচলিত জায়গিরদারি ব্যবস্থায় দুর্নীতির অনুপ্রবেশ ঘটলে আকবর প্রশাসনিক ও সামরিক কাঠামোকে শক্তিশালী করার জন্য মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন। (খ) জায়গিরদারি ব্যবস্থায় বেতনের পরিবর্তে জমিদানের নীতি গৃহীত হওয়ায় খালিসা জমির পরিমাণ কমতে থাকে। এ...